How to do well in English Part কীভাবে ইংরেজিতে ভালো করবেন? Edit

How to do well in English Part কীভাবে ইংরেজিতে ভালো করবেন? Discover expert preparation strategies for BCS preliminary exams, covering pure grammar, essential vocabulary, and English literature to secure top scores.

কীভাবে ইংরেজিতে ভালো করবেন?

বিসিএস নিয়ে স্বপ্ন দেখেন না এমন শিক্ষার্থীর সংখ্যা নেহায়েত কম নয়। বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি প্রার্থী ছিটকে পড়েন প্রিলিমিনারি পর্ব থেকে। আপনি জানেন কী বিসিএসে পার্থক্য গড়ে দেয় ইংরেজি?

ইংরেজিতে ভালো করতে পারলে বিসিএস চান্স সহজ হয়। কীভাবে ইংরেজিতে ভালো করা যায় - পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধায় প্রথম স্থান অধিকারী মো. ইসমাইল হোসেন।

মনে রাখবেন, প্রস্তুতি নেওয়ার সময় কোনো টপিক দুর্বোধ্য মনে হলে তা বাদ দিয়ে দেবেন। বুঝে বুঝে পড়ুন, পরিকল্পনা করে নিয়মিত পড়ুন, অবশ্যই ভালো করবেন। সবার জন্য শুভ কামনা।

BCS Preliminary English Marks Distribution

BCS Preliminary ইংরেজিতে ৩৫ নম্বর বরাদ্দ।

২০ নম্বর ভাষা ও ১৫ নম্বর সাহিত্যে।

ভাষা অংশকে দুই ভাগে ভাগ করা যায়—

Pure Grammar ও Vocabulary.

What is Pure Grammar in BCS English?

এ অংশে থাকবে -

  • Parts of Speech,
  • Idioms & Phrases,
  • Clauses,
  • Correction,
  • Sentences & Transformation,
  • Composition.

How to Prepare Parts of Speech?

Parts of Speech: Topic টি ভালো মানের Grammar বই থেকে পড়তে হবে। Noun, Pronoun, Verb, Adverb, Adjective, Preposition টপিকগুলো গুরুত্বপূর্ণ। এর সঙ্গে বাড়তি কিছু বিষয় যোগ করে নিতে হবে। যেমন : Noun-এর সঙ্গে Determiner, Gender, Number, Verb-এর সঙ্গে Participle, Infinitives, Gerund, Modals & Group Verbs.

How to Study Idioms and Phrases?

Idioms and Phrases: গুরুত্বপূর্ণ Phrase গুলোর অর্থ এবং বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখতে হবে। Exceptional Phrase-এর ওপর বাড়তি দৃষ্টি দিতে হবে। Phrase Identify করা এবং তা কোন ধরনের Phrase (Noun/Adjective/Adverbial Phrase) তা বুঝতে হবে।

How to Master Clauses?

Clauses: Clause কী, Principle, subordinate & Co-ordinate Clause কী, Identifying Clause and Types of Clause সম্পর্কে ভালো ধারণা নিতে হবে।

How to Practice Sentences & Transformation?

Sentences & Transformation: আমরা ছোটবেলা থেকেই টপিকটি পড়ে আসছি। আগের পড়ার সঙ্গে কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আয়ত্ত করলেই প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে। পড়া যেতে পারে Structure and Classification of Sentence, Interchange of Simple, Complex, Compound, Affirmative and Negative sentence, Voice Change, Degree of Comparison. Narration খুব একটা আসে না।

How to Approach Correction?

Correction: বিদেশি লেখকদের গ্রামার বইগুলোতে Correction নামে পৃথক টপিক নেই। দেশীয় লেখকদের বইগুলোতে চাহিদানুযায়ী টপিক যুক্ত করা হয়েছে। এসব বই থেকে পড়তে পারেন। দেখতে পারেন Tense, Verb, Subject-Verb Agreement, Preposition, Determiner, Gender, Number প্রভৃতি টপিক।

What about Composition?

Composition: Name of Parts of Paragraphs/ Letters/ Application অংশ থেকে সাধারণত কোনো প্রশ্ন হয় না।

কিছু Topic যোগ করে নিলে প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে। যেমন—Conditional Sentence, Right Form of Verb, Parallelism, Redundancy, Inversion of Verb, Affirmative & Negative Agreement, Subjunctive, Dangling Modifier.

Basic Grammar-এর ক্ষেত্রে Rules আগে না পড়ে Examples আগে পড়ুন। সহজে আয়ত্তে আসবে। প্রতিটি টপিকের ব্যতিক্রমধর্মী নিয়মগুলোতে বেশি গুরুত্ব দিন। সহায়ক বই হিসেবে দেখতে পারেন Common Mistakes in English by T.J Fitikides, Grammar in Use by Raymond Murphy, High School English Grammar by Wren & Martin, Advanced Functional English by Mohiuddin & Kashem, Master by Md. Jahangir Alam, A Passage to the English Language by S M Zakir Hossain.

How to Overcome Vocabulary Fear?

Vocabulary: অনেকেরই ভীতির জায়গা vocabulary. কৌশলী হলে এ অংশে ভালো করা সম্ভব। টপিকটিকে কয়েকটি অংশে ভাগ করে ফেলি। এতে প্রস্তুতিটা ভালো হবে। n Meaning n One Word Substitution n Synonyms n Various Parts of Speech n Formation of New Words by adding Prefixes & Suffixes.Antonyms n Spellings n Usage of Words as Various Parts of Speech n Formation of New Words by adding Prefixes & Suffixes.

প্রতিদিন একটি ভালো মানের ইংরেজি পত্রিকার সম্পাদকীয় পাতা বুঝে বুঝে পড়ুন। নতুন শব্দগুলো চিহ্নিত করুন ও নোটবুকে লিখে রাখুন। প্রতিদিন যে নতুন শব্দগুলো শিখলেন তা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখুন। সম্ভব হলে ঘরের দেয়ালে হোয়াইট বোর্ড রাখুন। নতুন যে শব্দগুলো শিখলেন তা দিয়ে ছোট ছোট বাক্য খাতায় লিখুন। লিখে লিখে প্রস্তুতি নিলে বেশি মনে থাকে।

How to Prepare for English Literature?

Literature: ছোট ছোট অংশে ভাগ করে নিলে প্রস্তুতি সহজ হয়। এটি কয়েকটি অংশে ভাগ করে ফেলি।

  1. ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ
  2. কোন কবি কোন যুগের
  3. কবি-সাহিত্যিকদের উপাধি
  4. কবি-সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
  5. কিছু Literary Term
  6. বিভিন্ন লেখকের একই নামভিত্তিক সাহিত্যকর্ম
  7. সাহিত্যিকদের Prominent Work.

প্রস্তুতির শুরুতে নিম্নোক্ত সাহিত্যকদের সম্পর্কে ভালোভাবে পড়ে নিতে হবে।

Geoffery Chaucer, Christoper Marlowe, Edmund Spenser, Ben Jonson, Francis Bacon, William Shakespear, John Milton, Alexander Pope, Jonathan Swift, Daniel Defoe, Sir Walter Scott, William Wordsworth, S.T Coleridge, P.B Shelley, John Keats, William Blake, Lord Byron, Jane Austen, Lord Alfred Tennyson, Robert Browning, Charles Dickens, George Eliot, Samuel Butler, Oscar Wilde, D.H Lawrence, Earnest Hemingway, G.B Shaw, T.S Eliot, O’ Henry, Virginia Wolf, W.B Yeats,William Somerset Maugham.

ইংরেজি প্রতিযোগীদের মধ্যে অনেক পার্থক্য গড়ে দেয়। বিগত বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লে ধারণা হবে কী ধরনের প্রশ্ন হয়। বাজারে ইংরেজি সাহিত্যের অনেক সহায়ক বই পাওয়া যায়। ভালো মানের যেকোনো একটি অনুসরণ করতে পারেন।

(কার্টেসি: কালেরকণ্ঠ)

লেখক: ইসমাইল হোসেন, প্রশাসন ক্যাডারে ১ম, ৩৬তম বিসিএস।

Key Takeaways

  • BCS English Allocation: Total 35 marks are allocated for English in the BCS preliminary exam (20 marks for language and 15 marks for literature).
  • Pure Grammar Focus: Pay close attention to Parts of Speech, Idioms & Phrases, Clauses, Correction, and Sentences & Transformation.
  • Study Method: For basic grammar, read examples before rules, and focus more on exceptional rules.
  • Vocabulary Strategy: Read English editorial pages daily, note down new words, and write sentences on a whiteboard or notepad.
  • Literature Preparation: Divide literature into eras, authors, titles, quotes, and prominent works of major writers.

Quick Practice

How do you plan to divide your daily study time between Grammar, Vocabulary, and Literature for your BCS preparation? Write your study routine in the comments below!

FAQ

How to do well in English Part কীভাবে ইংরেজিতে ভালো করবেন?

To do well in the English section for BCS, focus on planning your studies systematically, understanding basic grammar through examples rather than just rules, reading English editorials daily for vocabulary, and breaking down English literature into eras and major authors.

What are the important grammar topics for BCS English?

Important pure grammar topics include Parts of Speech, Idioms and Phrases, Clauses, Sentences & Transformation, Correction, and additional topics like Conditional Sentences, Right Form of Verbs, and Subjunctives.

How can I improve my vocabulary for competitive exams?

You can improve your vocabulary by reading editorial pages of quality English newspapers, identifying new words, noting them down, and practicing them by writing short sentences daily.