None of এর সঠিক ব্যবহার Edit

✔ None of এর সঠিক ব্যবহার...

1. None of  যখন uncountable noun এর সাথে ব্যবহৃত হয় তখন পরবর্তী verb singular হয়।

None of the work was done.
[এখানে, work (uncountable noun)]

2. None of যখন Plural Noun/Pronoun-এর সাথে ব্যবহৃত হয় অথবা কোনো বস্তু বা মানুষের সমষ্টিকে নির্দেশ করে এমন কোনো singular noun এর সাথে ব্যবহৃত হয় তখন verb singular/plural উভয়ই হতে পারে।

None of the trains is/​​are going to London.
[ plural noun(trains)]

None of her family has/​​have been to college.
[ সমষ্টিবাচক noun(family) ]

উল্লেখ্য যে, British English এ এক্ষেত্রে formally singular form ব্যবহৃত হয়।

#তথ্যসূত্র: OALD(9th Edition)