The Uses of Auxiliary Verbs Edit


        [The Uses of Auxiliary Verbs]

Be, bare, has, may, can, shall, will, do প্রভৃতিকে Auxiliary Verb বলা হয়। ইহারা ইংরেজী বিশেষ স্থান অধিকার করিয়া আছে। ইহাদের সাহায্যেই Tense, Voice এবং Negative Sentence গঠন করা যায়।
যথাঃ    I shall do it.

Be Verb বাক্যের মধ্যে বিভিন্ন রূপ গ্রহণ করিতে পারে।যথাঃ be, am, is, are, was, were, been being এই বচন ও পুরুষভেনে ব্যবহৃত হয়। যথাঃ

1. The sum will be done by me.
2. The tiger is killed..
3.  I am helped by him.

                        ['Be' Verb-এর ব্যবহার]

1. হওয়া বা থাকা অর্থে Be Verb ব্যবহৃত হয়।যথাঃ
                  God is everywhere.

2. Principal Verb-রূপে  Be' Verb ব্যবহৃত হয়।যথাঃ              The man is ill.
3. Continuous Tense গঠন করিতে Be' Verb ব্যবহৃত হয়।যথাঃ I am going to school.
4. Passive Voice গঠন করিতে Be Verb-এর প্রয়োজন হয়।যথাঃ It is liked by me.
5. আশা  প্রকাশ করিতে Infinitive-এর সহিত 'Be' Verb ব্যবহৃত হয়। যথাঃHe is to succeed.
                                     I am to go.
6. Intransitive Verb-এর  Past Participle- এর পূর্বে Be' Verb ব্যবহৃত হয়।যথাঃThe bell is rung.

            [The Verb To Have'- এর ব্যবহার]

Have বা Has- এর Past Tense 'Had'
1.আছে বা অধিকার অর্থে Verb to have ব্যবহৃত হয়।যথাঃ I have a book. He has a garden.
2. বাধ্যবাধকতা (Obligation) বুঝাইতেও 'have' ব্যবহৃত হয়। যথাঃ I have to do it. He had to do it.

3. Perfect Tense গঠনে have Auxiliary Verb হিসাবে ব্যবহৃত হয় । যথাঃI have done it. He had done it.

                     [Must- এর ব্যবহার]

Must-এর Present এবং Past Form একই।
1. নিশ্চয়তা (certainty) বুঝাইতে must ব্যবহার করা হয়। যথাঃ He must be an honest man.
2. আবশ্যকতা বা কর্তব্য (duty) বুঝাইতে must ব্যবহৃত হয়। যথাঃWe must respect our superiors.

3. দৃঢ় সংকল্প (determination) বুঝাইতে must ব্যবহৃত হয় । যথাঃ We must win the battle.
4. আদেশ (order) বুঝাইতে must ব্যবহৃত হয়।যথাঃ
  You must do it.


                 [May/Might এর ব্যবহার]

May- এর Past Tense Might, নিজে ইহার ব্যবহার দেখান হইলঃ
1. অনুমতি বুঝাইতে May/Might ব্যবহৃত হয়। যথাঃ May 1 come In. Sir ?
2. সম্ভাবনা বুঝাইতে may/might ব্যবহৃত হয়। যথাঃ 
It  may rain.
I might attend the meeting.
3. ইচ্ছা বুঝাইতে may/might ব্যবহৃত হয়। যথাঃ
May you go to play for me?


                       [ Can/Could-এর ব্যবহার]

1. সামর্থ্য (ability) বুঝাইতেঃ  He can do this sum.
2. নিশ্চয়তা (certainty) বুঝাইতেঃ(1). He could help the poor. (2)God can always help us.


                 [Shall/Will এর ব্যবহার]
   [Should ought to এবং Would এর ব্যবহার]

1. 'করা উচিত' এই অর্থে should এবং ought to ব্যবহৃত হয়। You ought to help the poor. We should love our country.

2. 'করা উচিত ছিল' এই অর্থে should- এর পরে have এবং ought- এর পরে to have বসে। He should have attended the meeting.
The student ought to have tried his level best.

3. অতীতকালে অভ্যাস বুঝাইতে Principal Verb এর আগে would বসে। যথাঃ He would walk early in the morning.

4. বিনয়ের সহিত অনুরোধ করা বুঝাইলে Principal Verb-এর সাথে Would বসে।যথাঃ
You would be kind enough to grant my
petition.
Would you please teach me Bengali ?

5. অনিশ্চয়তা বা অসতর্কতা বুঝাইতে would বা should বসে। যথাঃ If you would (or should) go to school everyday, you would be a good student.

6. Sub-ordinate Clause- এর অতীতকালে ভবিষাৎ বুঝাইতে would বসে। যথাঃ
They all said that they would serve their motherland.


               ['Do' Verb-এর ব্যবহার]

a) Principal Verb হিসাবে ( করা অর্থে )। যেমনঃI have done the sum.
b) পূর্ববর্তী কোন Verb-এর পরিবর্তে- He plays better than I do (play- এর পরিবর্তে ).

c) জোর দিয়া বলিতে- Do go home at once. please.
d) Present Indefinite Tense-এর Negative Sentence-এ - Do not laugh at the poor.
                        I do not play football.
e) Present Indefinite Tense-এর Interrogative Sentence- এর পূর্বে Do you want a pen?


                     [Need- এর ব্যবহার]

1. যখন Need Auxiliary Verb- রূপে ব্যবহৃত হয়, তখন Present এবং Future Tense-এর একই form থাকে। উহা Interrogative এবং Negative Sentence- এ ব্যবহৃত হয়। To be under neces- sity' অর্থাৎ প্রয়োজন থাকা- এই অর্থে Negative Sentence এ Subject যখন Third Person Singular Number হয়, তখন need- এর সহিত 's' যুক্ত হয় না এবং উহার পরে 'to' অপ্রকাশ থাকে। যথাঃ
He need not go there, is-It is not necessary for him to go there.

2. Need যখন To want অর্থাৎ 'চাওয়া' বা 'অভাব' অর্থে ব্যবহৃত হয়, তখন Present Indefinite Tense-এর কর্তা Third Person একবচনে Need এর সহিত 's' যুক্ত হয়।
যথাঃ He needs my book.
         He does not need my book     


'Dare'- এর ব্যবহার

1. 'Dare' এর অর্থ সাহস করা । এই অর্থে Ordinary Verb এর ন্যায় ব্যবহৃত হয়। 
যথাঃ
a) I dare.
                       b) Karim dares.
                                                  c) Did I dare?

2. ঐ একই অর্থে Auxiliary Verb হিসাবে ব্যবহৃত হইলে Negative Sentence- এর Present Indefinite Tense এ Subject Third Person একবচনে 'dare'- এর সহিত 's' যুক্ত হয় না এবং পরে to প্রকাশ থাকে না । 
যথাঃ He dare not do it. Dare he not do this?

3. Dare- Past Tense 'dared' 'durst' হয়। Affirmative Sentence- 'এ শুধু dared  হয়, কিন্তু Negative-এ উভয় শব্দই ব্যবহৃত হয় । Durst- এর পরে 'to' থাকিতে পারে কিম্বা নাও পারে।
             He durst (dare) not do the sum.
             He dared do the sum..
             He dared to do the work.

4. 'To challenge' যুদ্ধে আহ্বান করা অর্থে dare- এর পরে Infinitive-এর to প্রকাশ থাকে, তখন 'dare' Verb Transitive হয় । তখন সাধারণ Verb- এর ন্যায় সকল Tense- এ ইহার বিভিন্ন হুইতে পারে । যথাঃ I dare to fight with him.
    ......................................................

     বাক্যকে প্রশ্নবোধক করিতে অনেক সময়
            Nobody- এর স্থলে - Anybody
            Nothing-এর স্থলে- Anything
            Never -এর  স্থলে-    Ever হয়।