Completing Sentence (Updated) Edit

Completing Sentence Rules, Structures, and Exercises for English Grammar

Mastering completing sentence rules is essential for English grammar proficiency. It involves finishing unfinished clauses logically using proper sentence structures, grammar rules, and vocabulary.

একটি অসমাপ্ত বাক্যকে নানাভাবে সমাপ্ত করা যায়। একটি incomplete (অসমাপ্ত) বাক্যকে complete (সমাপ্ত) করতে ৩টি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হয়:

  • বাক্যের গঠন (structure) সম্পর্কে সুস্পষ্ট ধারণা
  • সম্পূর্ণ বাক্যের সঙ্গে অসম্পূর্ণ বাক্যের যৌক্তিক প্রয়োগ
  • শব্দভান্ডার (vocabulary)-এর যথার্থ প্রয়োগ

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বাক্যের গঠন আলোচনা করা হলো:


Rule-01: So that / In order that (যাতে / যার ফলে)

Structure: (Subject) + verb + ----- so that + দ্বিতীয় subject + can/could অথবা may/might + verb এর base form (v1) + ------

For example:

  • You should exercise so that you may be fit. (তোমার ব্যায়াম করা উচিৎ যাতে তুমি সুস্থ থাকো।)
  • We closed the door in order that he could stay here. (আমরা দরজাটি বন্ধ করেছিলাম যাতে সে এখানে থেকে যেতে পারে।)
  • We eat so that we may live. (আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি।)

✓ অজানা কথা:

  • সম্ভাবনা অর্থে "may" বসে এবং নিশ্চয়তা অর্থে "can" বসে।
  • main clause-টি past tense হলে so that যুক্ত clauseটিতে "could" বসে।

Rule-02: So ---- that (এতই ---- যে)

Structure: (Subject) + verb + so + adjective/adverb + that + দ্বিতীয় subject + can/could + (not) + v1 ----

For example:

  • The little girl is so nervous that she cannot speak easily. (ছোট মেয়েটি এতই ভীত যে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।)
  • He is so dishonest that none likes him. (সে এতই অসৎ যে কেউই তাকে পছন্দ করে না।)
  • You are so chatty that don't like you. (তুমি এতই বাচাল যে আমরা তোমাকে পছন্দ করি না।)

লক্ষণীয়, প্রয়োজনবোধে "that"-এর পর can, could, shall, should, do, does, did + not ব্যবহার করা যেতে পারে।

✓ অজানা কথা:

  • "So ---- that" একটি pair conjunction।
  • "So" একটি adverb, তাই এর পর adjective/adverb বসে।

Rule-03: Lest (পাছে / পাছে ---- সেই ভয়ে)

Structure: (Subject) + verb + .... + lest + দ্বিতীয় subject + should/might + v1 ----

For example:

  • Study a lot lest you should/might get less marks. (বেশি বেশি পড়ো পাছে তুমি কম নম্বর পাও।)
  • Call me twice in a day lest you should/might forget me. (আমাকে দিনে দুবার কল কর, পাছে তুমি আমাকে ভুলে যাও।)
  • He is walking very carefully lest he should/might fall. (সে খুব সাবধানতার সাথে হাঁটছে যাতে সে পড়ে না যায়।)

✓ অজানা কথা:

  • "Lest" এমন একটি conjunction যা সর্বদাই বাক্যের মাঝে বসে।
  • "Lest"-এর মধ্যেই না-সূচক অর্থ নিহিত, তাই পরবর্তীতে কোনো negative word বসে না।
  • "Lest"-এর পরে should be / might be + v3 হতে পারে যদি পরের sentence-টি passive voice বা অন্যের দ্বারা ঘটে এমন অর্থ বোঝায়।
    Example: Keep the phone carefully lest it should be lost. (ফোনটি সাবধানের সাথে রাখো যাতে এটি হারিয়ে না যায়।)

Rule-04: As / Since (যেহেতু) / Because (কারণ)

Structure:

  • As / Since + কারণমূলক clause + কমা + ফল প্রকাশক clause
  • ফল প্রকাশক clause + because + কারণমূলক clause

For example:

  • As you failed in the test exam, you did not appear at the final exam. (যেহেতু তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে এইজন্য তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারোনি।)
  • You did not appear at the final exam because you failed in the test exam. (তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারোনি কারণ তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে।)

লক্ষণীয়, As/since যুক্ত clause-এর পরে comma বসেছে কিন্তু "because" মাঝে বসায় কোনো comma বসেনি।

✓ অজানা কথা:

  • As, since, because দ্বারা গঠিত sentence-কে complex sentence বলে।
  • As, since, because-এর আগে ও পরে সমজাতীয় tense হবে।

Rule-05: Though / Although (যদিও)

Structure:

  • Though/Although + clause + কমা + বিপরীত অর্থ প্রকাশক clause
  • বিপরীত অর্থ প্রকাশক clause + though/although + clause

For example:

  • Though he is poor, he is honest. (যদিও সে গরীব তবুও সে সৎ।)
  • Although she tried a lot, she failed. (যদিও সে অনেক চেষ্টা করেছিল তবুও সে ব্যর্থ হয়েছিল।)
  • I will help you though I am helpless. (আমি তোমাকে সাহায্য করব যদিও আমি অসহায়।)

✓ অজানা কথা:

  • Though / Although কে subordinate conjunction বলে।
  • Though / Although = "যদিও ---- তবুও/কিছু" এমন অর্থ দেয়।
  • মনে রেখো, "তবুও বা কিন্তু" এমন অর্থের জন্য ভুল করেও "then" বা "but" ব্যবহার করা যাবে না, শুধু একটি comma ব্যবহার করতে হবে।
    Incorrect: Though he was with me but I was unsuccessful.
    Correct: Though he was with me, I was unsuccessful.

Rule-06: Till (যতক্ষণ পর্যন্ত) / Until (যতক্ষণ পর্যন্ত না)

Structure: (Subject) + verb + till/until + দ্বিতীয় subject + verb -----

For example:

  • Wait here till I come back. (এখানে অপেক্ষা কর যতক্ষণ আমি ফিরে না আসি।)
  • Wait here until I come back. (এখানে অপেক্ষা কর যতক্ষণ না আমি ফিরে আসি।)
  • We all waited for our boss until he came round. (আমরা সবাই আমাদের বসের জন্য অপেক্ষা করেছিলাম যতদিন না সে সুস্থ হয়ে উঠেছিল।)

লক্ষণীয়, till/until-এর আগে-পরে সমজাতীয় tense করা হয়েছে।

✓ অজানা কথা:

  • "till/until" এমন দুটি conjunction যা সর্বদাই বাক্যের মাঝে বসে।
  • "till"-এর পর affirmative / negative যেকোনো বাক্য হতে পারে।
  • "until"-এর পর কোনো negative sentence বসে না।

Rule-07: Would you mind (তুমি কি / আপনি কি ---- কিছু মনে করবে/করবেন)

Structure: Would you mind + verb + ing ---- ?

For example:

  • Would you mind giving me a cup of tea? (দয়া করে আমাকে এক কাপ চা বানিয়ে দেবেন কি?)
  • Would you mind not gossiping here? (এখানে আড্ডা/খোশগল্প না করলেই নয় কি?)
  • Would you mind opening the door? (দয়া করে আপনি কি দরজাটা খুলে দিবেন?)

✓ অজানা কথা:

  • বিনীত অনুরোধ প্রকাশে "Would you mind" বাক্যের শুরুতে বসে।
  • Would you mind + verb + ing (gerund / noun / verbal noun) হয়।
  • Would you mind-এর পরিবর্তে Would you like to + v1 হতে পারে।
    যেমন: Would you like to give me a cup of tea? অথবা, Would you mind giving me a cup of tea?

Rule-08: It is high time / It is time (এটাই উপযুক্ত সময় / সময় এসেছে)

Structure:

  • It is high time / It is time + subject + v2 .....
  • It is high time + infinitive (to + v1) + .....
  • It is high time + for + ব্যক্তিবাচক object + infinitive + .......

For example:

  • It is high time you took medicine. (Subject থাকায় v2 "took" হলো — আপনার ঔষধ খাওয়ার সময় এসেছে।)
  • It is time to take medicine. (to থাকায় infinitive "to + take" হলো — এটাই উপযুক্ত সময় ঔষধ খাওয়ার।)
  • It is high time for you to take medicine. (for + ব্যক্তিবাচক object "you" হলো — এটাই আপনার জন্য উপযুক্ত সময় ঔষধ খাওয়ার।)

✓ অজানা কথা:

  • কোনো কাজ করার সময় ইতোমধ্যে অতিবাহিত হয়েছে এই অর্থে "It is time / It is high time" ব্যবহার করা হয়।
  • It is time / It is high time এই দুটি phrase-এর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। একে অপরের synonymous phrase।

Rule-09: Let alone (দূরের কথা / কোনো ব্যাপারই না)

Structure: Subject + verb + তুলনামূলক বড়/ছোট বিষয়বস্তু +, let alone + তুলনামূলক ছোট/বড়

For example:

  • He does not know the name of the book let alone the index of the book. (সে বইটার নামই জানে না আর সূচিপত্র জানা তো দূরের কথা।)
  • He can run ten kilometers let alone one kilometer. (সে দশ কিলোমিটার দৌড়াতে পারে আর এক কিলোমিটার তো কোনো ব্যাপারই না।)
  • You could not expect B grade, let alone A+. (তুমি বি গ্রেডই প্রত্যাশা করতে পারোনি, আর এ+ তো দূরের কথা।)

লক্ষণীয়, "let alone"-এর আগে যে বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, লক্ষ করলে দেখবে "let alone"-এর পর সেই বিষয় বা বস্তুর চেয়ে বৃহত্তর বা ক্ষুদ্রতর, বড় বা ছোট ব্যাপারকে তুলে ধরা হয়েছে।

✓ অজানা কথা:

  • "let alone"-এর পূর্বে অনেক সময় comma বসে।
  • "let alone"-এর পরে সাধারণত noun / noun phrase বসে।

Rule-10: Relative pronoun (who, which, that)

Structure:

  • Subject + verb + ব্যক্তিবাচক antecedent + who + verb + ---
  • Subject (ব্যক্তিবাচক) + who + verb + extension + verb + ----
  • Subject + verb + বিষয়/বস্তুবাচক antecedent + which / that + verb + ----
  • Subject (বিষয়/বস্তুবাচক) + that/which + verb + extension + verb (singular) + -----

For example:

  • I know the lad who is ten years old. (আমি সেই বালকটিকে চিনি যার বয়স দশ বছর।)
  • The lad who is ten years old is very talented. (যে বালকটির বয়স দশ বছর সে খুব মেধাবী।)
  • I know the fact that will be revealed very soon. (আমি সে বিষয়টি জানি যেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে।)
  • The fact that will be revealed is the concern of present time. (যে ব্যাপারটি খুব শীঘ্রই প্রকাশিত হবে তা বর্তমান সময়ের উদ্বেগের বিষয়।)

✓ অজানা কথা:

  • "Who" বসে ব্যক্তির জন্য, "Which" বসে প্রাণী বা বিষয়বস্তুর জন্য, তবে "That" বসে ব্যক্তি, প্রাণী বা বিষয়বস্তু সবার জন্য।
  • Relative pronoun-এর পূর্বের noun/pronoun-কে antecedent (পূর্বপদ) বলে।

Rule-11: Too ---- to (এতই ---- যে ---- না)

Structure: Subject + verb + too + adjective/adverb + to + v1 + extension

For example:

  • He is too weak to stand up. (সে এতটা দুর্বল যে দাঁড়াতে পারে না।)
  • Raju runs too fast to control himself. (রাজু এত দ্রুত দৌড়ায় যে সে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না।)
  • Your conversation is too vague to be understood easily. (তোমার কথোপকথন এতই অস্পষ্ট যে সহজে বোঝা যায় না।)

লক্ষণীয়, "too" থাকলে পরবর্তীতে অবশ্যই "to" বসবে।

✓ অজানা কথা:

  • Too ---- to হলো simple sentence-এর একটি বৈশিষ্ট্য।
  • Too ---- to + v1 হলে, বাক্যটির অর্থ সাধারণত negative হয়।
  • "Too" একটি adverb যা "so/very"-এর মত অর্থ দেয়।

Rule-12: As long as (যতক্ষণ ধরে / যতক্ষণ যাবৎ / যতক্ষণ পর্যন্ত)

Structure: Subject + verb + extension + as long as + subject + verb + extension

For example:

  • Wait here as long as it rains. (যতক্ষণ বৃষ্টি হয় এখানে অপেক্ষা করো।)
  • I will write the documents as long as I can. (আমি যতক্ষণ পারি নথিগুলি লিখব।)
  • Allah remains with us as long as we are honest. (যতক্ষণ আমরা সৎ থাকি ততক্ষণ আল্লাহ আমাদের সাথে থাকেন।)

লক্ষণীয়, "as long as"-এর আগে ও পরে সমজাতীয় tense দিয়ে বাক্যের অর্থটাকে সমান্তরাল করা হয়েছে।

✓ অজানা কথা:

  • "as long as" conjunction-টি সর্বদাই দুই clause-এর মাঝে বসে।

Rule-13: Conditional sentence “If (যদি)”

Structure:

  • If + present + present (Zero Condition - বৈজ্ঞানিক সত্য বোঝাতে)
  • If + present + future (1st Condition - unreal বা সাধারণ ঘটনা বোঝাতে)
  • If + past tense + subject + would/could/might + v1 ----- (2nd Condition)
  • If + past perfect + subject + would/could/might have + v3 --- (3rd Condition)

For example:

  • If you heat iron, it turns red. (Zero Condition — যদি তুমি লোহাতে তাপ দাও, তাহলে এটি লাল রঙের হবে।)
  • If you want help, I will help you. (1st Condition — যদি তুমি সাহায্য চাও, তবে আমি তোমাকে সাহায্য করব।)
  • If they played well, they would win the match. (2nd Condition — যদি তারা ভালোভাবে খেলত, তবে তারা খেলায় জিতত।)
  • If he had reached the station, he would have bidden them. (3rd Condition — যদি সে স্টেশনে পৌঁছাত, তাহলে সে তাদেরকে বিদায় জানাতে পারত।)

✓ অজানা কথা:

  • "IF" দিয়ে গঠিত sentence-কে conditional (শর্তমূলক) sentence বলে।
  • "IF" দিয়ে গঠিত sentence একটি complex sentence।

Rule-14: Had better / Would better (বরং ভালো)

Structure: Subject + had better / would better + v1 + -------

For example:

  • You had better stay at home. (তোমার বরং বাসাতে থেকে যাওয়াই ভালো।)
  • They would better contact me. (তাদের বরং আমার সাথে যোগাযোগ করাই ভালো।)
  • I would better not reveal the matter publicly. (বিষয়টি জনসমক্ষে প্রকাশ না করাই ভালো।)

✓ অজানা কথা:

  • দুটি বিষয়ের মধ্যে যেকোনো একটিকে better (বেশি ভালো) অর্থে "had better / would better" ব্যবহার করতে হয়।
  • অন্যান্য modal verb-গুলোর মত "had better / would better"-ও modal verb।
  • Negative করার ক্ষেত্রে "had better + not" অথবা "would better + not" হয়।

Rule-15: Would rather ---- than (বরং ----- তবুও না)

Structure: Subject + would rather + v1 + than + v1 + extension

For example:

  • I would rather watch a drama than watch a movie. (আমি বরং একটি নাটক দেখব, তবুও সিনেমা দেখব না।)
  • He would rather stay at home than join in the mob. (সে বরং বাড়িতে থাকবে তবুও আন্দোলনে যোগ দেবে না।)
  • He would rather die than beg. (সে বরং মরবে তবুও ভিক্ষা করবে না।)

✓ অজানা কথা:

  • Would rather-এর সাথে সবসময় than থাকবেই এমনটি নয়, শুধু "would rather" দিয়েও sentence হতে পারে। তবে, সে ক্ষেত্রে "had better / would better / would rather" একই অর্থ দেবে।
  • Would rather than + v1 যা negative অর্থ দেয়। তাই "would rather than" যুক্ত sentence-এ "no/not" দিয়ে কোনো word/phrase/clause যুক্ত করা যায় না।

Rule-16: Since (যখন) — বাক্যের মাঝে বসে

Structure:

  • Present indefinite / Present perfect + since + Past indefinite
  • Past indefinite + since + Past perfect

For example:

  • It is twenty years since I met you last. (এই বাক্যে "since" একটি conjunction — আপনার সাথে শেষ দেখা হওয়ার বিশ বছর হয়ে গেছে।)
  • It has passed twenty years since I met you last. (বিশ বছর হলো যখন আমি তোমার সাথে শেষ দেখা করেছিলাম।)
  • It was twenty years since I had met you last. (বিশ বছর হলো যখন আমি তোমার সাথে শেষ দেখা করেছিলাম।)

✓ অজানা কথা:

  • Since বাক্যের মাঝে বসলে অর্থ দেয় "যখন"।
  • যখন since বাক্যের শুরুতে বসে তখন অর্থ দেয় "যেহেতু", এবং তখন দুই পাশের tense হয় সমজাতীয়।
    যেমন: Since you were ill, you could not go to school.
  • Since-এর পর noun / noun phrase হলে Present perfect continuous tense-এ "since"-এর অর্থ হয় "হতে/থেকে", এক্ষেত্রে "since" হয় preposition।
    যেমন: It has been raining since morning.

Rule-17: As if / As though (যেন)

Structure:

  • Present indefinite / Present perfect + as if / as though + past indefinite
  • Past indefinite + as if / as though + past perfect

Note: As if / as though-এর পরে "be verb" হিসেবে "were" বসে, যা কাল্পনিক (an imaginary situation) অর্থ প্রকাশ করে।

For example:

  • He behaves as though he knew the incident before. (সে এমন আচরণ করে যেন সে ঘটনাটি আগে থেকেই জানত।)
  • He behaved as if he had known the incident before. (সে এমন আচরণ করেছিল যেন সে ঘটনাটি আগে থেকে জেনেছিল।)
  • He behaves with me as if he were my boss. (লক্ষ করো "he"-এর পর "was" না বসে "were" বসেছে — সে আমার সাথে এমন আচরণ করে যেন সে আমার বস।)

✓ অজানা কথা:

  • As if / As though সর্বদাই বাক্যের মাঝে বসে complex sentence গঠন করে।
  • "As if / As though"-এর structure "Since"-এর structure-এর ন্যায়, শুধু বাংলা অর্থ আলাদা।
  • "As if / As though"-এর পর "was" বসতে পারে যদি বাস্তবধর্মী কথা বোঝায়।
    যেমন: The floods were rising as if it was the end of the world. [Cambridge] (বন্যা বাড়ছিল এবং মনে হচ্ছিল যেন পৃথিবী শেষ।)

Rule-18: No sooner had ---- than / Hardly had ---- when / Scarcely had ---- when/before (হতে না হতেই ---- তখন/যখন)

Structure:

  • No sooner had + subject + v3 + than + past indefinite tense
  • Hardly had + subject + v3 + when + past indefinite tense
  • Scarcely had + subject + v3 + when / before + past indefinite tense

For example:

  • No sooner had he gone to the airport than the aeroplane took off. (সে বিমানবন্দরে যেতে না যেতেই বিমানটি উড্ডয়ন করেছিল।)
  • Hardly had our principal entered the classroom when we stood up. (আমাদের অধ্যক্ষ শ্রেণিকক্ষে প্রবেশ করতে না করতেই আমরা দাঁড়িয়েছিলাম।)
  • Scarcely had you gone to the market when it began to rain. (তুমি বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল।)

✓ অজানা কথা:

  • উক্ত phrase-গুলোর মাঝখানের conjunction "than, when, before"-এর পরে পূর্বের tense-এর সাথে সঙ্গতি রেখে past indefinite tense হয়।
  • "No sooner had / Hardly had / Scarcely had" মূলত inversion of verb, তাই প্রথম clause-এ auxiliary verb সাবজেক্টের আগে বসে।

Rule-19: I wish / I fancy / I like / Would that (যদি এমন হতো -----)

Structure:

  • উক্ত phrase + subject + v2 + extension
  • উক্ত phrase + subject + were / could be + extension

For example:

  • I wish I stood first in the final exam. (যদি এমনটি হতো আমি ফাইনাল পরীক্ষায় প্রথম হতাম।)
  • Would that he got the first prize. (যদি সে প্রথম পুরস্কার পেত!)
  • I fancy he were my best friend. (আমার ধারণা/কল্পনা যদি সে আমার ভালো বন্ধু হতো।)
  • I wish I could be a pilot. (আমার ইচ্ছা আমি যদি একজন বিমানচালক হতাম।)

✓ অজানা কথা:

  • "wish, like, fancy" এই verbগুলো কাল্পনিক ঘটনাকে ইঙ্গিত করে।
  • "Oh that / O that" দ্বারাও কাল্পনিক অর্থ প্রকাশ পায়, তবে Oh that / O that যুক্ত শব্দের শেষে exclamation mark (!) বসে।
    যেমন: Oh that! I could be a pilot.

Rule-20: Not only ---- but also (শুধু ----- নয়, ----- বটে)

Structure: Subject + verb + not only + object + but also + object

Note: "not only"-এর পর "subject/verb/object/complement" বসলে "but also"-এর পর সমজাতীয় অংশই বসে।

For example:

  • I like not only tea but also coffee. (আমি শুধু চা-ই পছন্দ করি না, কফিও পছন্দ করি বটে।)
  • Not only she but also her parents have done the deed. (শুধু সে নয়, তার পিতা-মাতাও কাজটি করেছে।)
  • He not only sings but also dances well. (সে শুধু গায়ই না, ভালো নাচেও বটে।)
  • My father is not only a headmaster but also a secretary. (আমার বাবা শুধু প্রধান শিক্ষকই নন, একজন সচিবও বটে।)

✓ অজানা কথা:

  • Not only ---- but also-এর short form হলো "not ---- but"।
  • Not only ---- but also দ্বারা দুটি subject যুক্ত হলে, সর্বদাই দ্বিতীয় subject অনুযায়ী verb বসে।
  • Not only ---- but also দ্বারা একটি singular noun এবং আরেকটি plural noun যুক্ত হলে plural noun-টি সর্বদাই verb-এর কাছে বসে।
    Incorrect: Not only his parents but also he has done this.
    Correct: Not only he but also his parents have done this.

Rule-21: In spite of / Despite (সত্ত্বেও)

Structure: In spite of / Despite + noun / noun phrase / gerund (verb + ing) --- + comma + বিপরীত অর্থ প্রকাশ করে এমন clause

For example:

  • In spite of his coming on time, all insulted him. (তার সঠিক সময়ে আসা সত্ত্বেও, সকলে তাকে অপমান করেছিল।)
  • Despite my illness, I attended the party. (আমার অসুস্থতা সত্ত্বেও, আমি পার্টিতে উপস্থিত হয়েছিলাম।)
  • Despite having many problems, we feel relaxed in Bangladesh. (অনেক সমস্যা থাকা সত্ত্বেও, আমরা বাংলাদেশে স্বস্তি অনুভব করি।)

লক্ষণীয়, In spite of / Despite-এর পর সরাসরি noun phrase বসতে পারে অথবা possessive + gerund + noun-ও বসতে পারে।

✓ অজানা কথা:

  • "In spite of / Despite" দ্বারা simple sentence গঠিত হয়।
  • "In spite of / Despite" শব্দ দুটি preposition।

Rule-22: Unless (যদি না)

Structure:

  • Unless + present indefinite + কমা + subject + can/will + v1 ----
  • Unless + past indefinite + কমা + subject + could/would + v1 ----

For example:

  • Unless you study a lot, you cannot make a good result. (বেশি পড়াশোনা না করলে তুমি ভালো ফলাফল করতে পারবে না।)
  • Unless you studied a lot, you could not make a good result. (বেশি পড়াশোনা না করলে তুমি ভালো ফলাফল করতে পারতে না।)
  • Unless you call me, I will not respond. (তুমি যদি আমাকে না ডাকো, আমি সাড়া দেব না।)

✓ অজানা কথা:

  • "Unless" conjunction-টি শুরুতে বা মাঝে বসতে পারে, শুরুতে বসলে Unless clause-এর পর কমা বসে।
  • "Unless" clause-এ কোনো negative word/phrase হয় না।

Rule-23: Because (কারণ)

কারণ প্রকাশক বাক্যের শুরুতে বা মাঝে "because" বসে, এক্ষেত্রে উভয় clause-এ সমজাতীয় tense হয়।

For example:

  • I could not attend the program because I was ill. (আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম।)
  • The guests misunderstood me because I could not meet them. (অতিথিরা আমাকে ভুল বুঝেছে কারণ আমি তাদের সাথে দেখা করতে পারিনি।)
  • I like reading books because books are actual friends. (আমি বই পড়তে পছন্দ করি কারণ বই প্রকৃত বন্ধু।)

Rule-24: In case (যদি)

"If"-এর মত জোরালো শর্ত বোঝাতে "In case" বসে না, এটি মূলত সাধারণ কথা "যদি" অর্থে ব্যবহৃত হয়, সম্ভাব্য ভবিষ্যতের পরিস্থিতির জন্য।

For example:

  • I will come tomorrow in case the weather is excellent. (আমি আগামীকাল আসব যদি আবহাওয়া ভালো থাকে।)
  • Keep an umbrella in case it rains. (সাথে ছাতা রাখো যদি বৃষ্টি হয়।)
  • I will come forward with your help in case you get into trouble. (আমি তোমার সাহায্যে এগিয়ে আসব যদি তুমি সমস্যায় পড়ো।)

✓ অজানা কথা:
উল্লিখিত বাক্যগুলোতে conjunction "If" বসালেও বাক্যগুলো সঠিক হবে, তবে অর্থগুলো অনেক বেশি জোরালো শর্ত বোঝাবে।


Rule-25: There is a saying / A proverb goes / There is a maxim (একটি প্রবাদ আছে)

Structure: There is a saying / A proverb goes / There is a maxim + that ------

For example:

  • There is a saying that time and tide wait for none. (একটি প্রবাদ আছে যে সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।)
  • A proverb goes that to tell a lie is a great sin. (একটি প্রবাদ আছে যে মিথ্যা বলা মহাপাপ।)
  • There is a maxim that it takes two to make a quarrel. (একটি প্রবাদ আছে যে এক হাতে তালি বাজে না।)
  • There is a modern maxim that practice makes perfect. (একটি প্রবাদ আছে যে গাইতে গাইতে গায়েন।)

Practice Exercises: Level-01 (Completing Sentences)

Complete the following sentences:

  • a) The old man was so hungry -----
  • b) Give up your bad habits lest ------
  • c) We attend the program on time so that ------
  • d) Since you are a little boy, ------
  • e) If ------, I would do it properly.
  • f) If I were in your position, -----
  • g) Although they arrived late --------
  • h) Stand here until -----
  • i) It is high time the people -----
  • j) She speaks in such a way as if -----
  • k) I cannot afford a bicycle, let alone -----
  • l) The son who respects his parents ----
  • m) They are too careless ----
  • n) There is a saying that ----
  • o) I would rather stay at home ------

Practice Exercises: Level-02 (Advanced Sentence Completion)

1. Complete the following sentences.

  • (a) A proverb goes that ---.
  • (b) If he makes the best use of his time ---.
  • (c) But if he does otherwise ---
  • (d) If once he falls behind ---.
  • (e) So he should make the best use of his time so that ---

2. Complete the following sentences.

  • (a) We work hard so that ---.
  • (b) He is satisfied with what ---.
  • (c) ---- that time and tide waits for none.
  • (d) Since I am an early riser ---.
  • (e) I studied hard lest ---.

3. Complete the following sentences.

  • (a) Without eating a balanced diet --- be healthy.
  • (b) If it rains today --- go out.
  • (c) If she had mentioned her name, --- have recognized her.
  • (d) By reading more, --- more.
  • (e) If I were the prime minister ---- help the poor.

4. Complete the following sentences.

  • (a) People in Bangladesh are suffering from skin diseases due to ---.
  • (b) Arsenicosis is caused by drinking tubewell water which ---.
  • (c) People should drink uncontaminated water so that they do not ---.
  • (d) We can prevent arsenicosis by drinking ---.
  • (e) People should eat plenty of fish and vegetables to ---.

Frequently Asked Questions (FAQ)

What is a completing sentence in English grammar?

A completing sentence is an exercise where an incomplete sentence or clause is finished using appropriate grammatical structures, vocabulary, and contextual logic to make it meaningful.

How can I master completing sentence rules?

You can master completing sentences by learning core structures like conditionals, correlative conjunctions (so...that, not only...but also), prepositional phrases (in spite of, let alone), and practicing with exercises regularly on english-grammarblog.blogspot.com.

Why are link words important in completing sentences?

Link words such as lest, unless, though, and since dictate specific tense agreement and negative or positive constraints in the completed clause.